পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে গুলিতে যুবকের মৃত্যু, পরিবার বলছে ‘হার্ট অ্যাটাক’ 

নিহত রাজু ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত রাজু ইসলাম। ছবি : সংগৃহীত

পঞ্চগড় সীমান্তে রাজু ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করছে বিজিবি ও বিএসএফ। তবে মরদেহের সুরতহালে তার দুই পায়েই গুলির ক্ষতচিহ্ন পেয়েছে পুলিশ।

শনিবার (১৪ জুন) রাত ৩টায় সদর উপজেলায় হাড়িভাষা ইউনিয়নের জুলিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে নিয়ে আসে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, এটা স্পষ্ট যে বিএসএফের গুলিতে রাজুর মৃত্যু হয়েছে। কিন্তু কেন জানি বিষয়টি নিয়ে লুকোচুরি করছে বিজিবি ও তার পরিবার। তার দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকার পরও তারা বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে। এর আগেও এই সীমান্তে একাধিক ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে। এখানে কিছু অংশ কাঁটাতারের বেড়া না থাকায় চোরাকারবারিরা গরু আনতে এই পথ ব্যবহার করে।

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, এটা নিশ্চিত যে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, গত রাতে ওই সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি অস্বীকার করেছে। গুলির ঘটনা ঘটলে বিকট শব্দ হয়, অনেক দূর পর্যন্ত শোনা যায়।

তিনি বলেন, আমাদের দুটি দল সীমান্তে মোতায়েন ছিল তারা কোনো গুলির শব্দ শোনেনি। এছাড়া আমরা নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলেছে স্ট্রোক করে মারা গেছে। তার পায়ে ক্ষতচিহ্নের কথা বললেও সেটা কীসের ক্ষত তারা বলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X