নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ২

নিহত মাখন মিয়া। ছবি : সংগৃহীত
নিহত মাখন মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

রোববার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার পাঁচদোনার চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তৃষা আক্তার (১২) ও মাখন মিয়া (৩৫)। তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং মাখন মিয়া বেলাব উপজেলার আমতলী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত এবং অটোরিকশা ও মাইক্রোবাসের ১২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাখর মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।

মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া মাইক্রোবাসের চালককে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে শুনেছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১০

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৪

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৫

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৬

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৭

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৮

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

২০
X