গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

নিহত স্কুলছাত্রী বিথী দেবনাথ। ছবি : সংগৃহীত
নিহত স্কুলছাত্রী বিথী দেবনাথ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ফলপ্রার্থী বিথী দেবনাথ মারা গেছে।

রোববার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার পর্যন্ত বিভিন্ন বয়সের ৯ রোগী ভর্তি আছে।

নিহত বিথী দেবনাথ রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের অশোক দেবনাথের মেয়ে। তিনি উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের চাচা অবনি দেবনাথ জানান, বিথি শুক্রবার পেটে ব্যথা ও বমি করলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকরা বরিশাল রেফার করেন। বরিশাল আরিফ মেমোরিয়াল হসপিটালে ভর্তি করি। রোববার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় বিথি মারা যায়।

গলাচিপা হাসপাতালের চিকিৎসক ডা. নাইমুর রহমান জানান, শুধু বমি নিয়ে ভর্তি হয়, কোনো জ্বর ছিল না। বমির ওষুধ দিলে বমি কোনোভাবেই কমছিল না। তাই আমরা বরিশাল রেফার করে দিয়েছি।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, গলাচিপায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং বর্তমানে ৯ রোগী ভর্তি রয়েছে। তবে তাদের নিয়মিত পরিচর্যা ও নিয়মাবলি মেনে চললে অতিদ্রুত উন্নতি ঘটে। এখানে ভর্তি অবস্থায় কেউ মারা যায়নি। গলাচিপা হাসপাতালে ডেঙ্গু কর্নারে বেড আছে ৫ জন কিন্তু বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯ জন। এটা মাঝে মাঝে ২০/২৫ জনে পরিণত হয়।

গলাচিপা উপজেলার বণিক সমিতির নেতা জলিল হাওলাদার বলেন, গলাচিপা পৌরসভায় মশার উপদ্রব শুরু হয়েছে। এ বছর পৌরসভা কর্তৃপক্ষকে কোনো মশার ঔষধ ছিটাতে দেখিনি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, পৌরসভা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ অবস্থায় চলতে থাকলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করবে। এখন গলাচিপা পৌরসভার প্রত্যেকটি মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে, হসপিটাল কর্তৃপক্ষ বুঝতেই পারছে না যে ডেঙ্গুতে মারা যাচ্ছে।

গলাচিপা পৌর প্রশাসক মো. মাহমুদুল হাচান বলেন, আমরা গলাচিপায় জরুরি ভিত্তিতে ময়লা-আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছি। আমাদের ওষুধ ক্রয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ওষুধ পাওয়া মাত্র ফগিং এবং লার্ভা সাইটিংয়ের কাজ দ্রুত শুরু করা হবে। যারা ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ওষুধসহ অন্য যে কোনো সমস্যা যদি সেইফ করে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X