মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৩৩) যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়ারা হলেন সোহান (৩০) ও সানী (২৫)। নিহত যুবকের পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানি তেলের দোকান ‘আহাম্মেদ ট্রেডার্সে’ ডাকাত সন্দেহে ওই যুবককে আটক করে এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, ডাকাতি করার সময় ওই যুবককে আটক করা হয়েছে ও গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহাম্মেদ ট্রেডার্স নামের জ্বালানি তেল দোকানের কর্মচারী সানী জানান, রাতে তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬ জনের একটি ডাকাত দল এসে দোকানের তালা ভেঙে দোকানে ঢুকে তাদের মারধর করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হলে ডাকাতরা পালানোর সময় ২ জনকে ধরে ফেলে। তাদের গণপিটুনি দেওয়ার সময় আরও একজন কৌশলে পালিয়ে গেলেও অপরজন গণপিটুনিতে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গণপিটুনিতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটা ডাকাতি না কি চুরির ঘটনা তা তদন্ত শেষে বলা সম্ভব হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X