কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিরা। ছবি : সংগৃহীত
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিরা। ছবি : সংগৃহীত

ডা: জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বগুড়ার শাকপালায় আনন্দ সরোবর পার্কের ওয়াকওয়ের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এ সময় ডা. বিটু বলেন, ডা. জুবাইদা রহমান কেবল একজন সুপরিচিত প্রিভেনটিভ কার্ডিওলজিস্টই নন, তিনি স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে ও হৃদরোগ প্রতিরোধে নিয়মিত হাঁটার গুরুত্বের কথা সবসময় তুলে ধরেন। এটি শুধু একটি পার্ক নয়, বরং বগুড়াবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও নির্মল বিনোদনের ঠিকানা।

উল্লেখ্য, এর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়; বিএমএ ও ড্যাব বগুড়া জেলা শাখা এবং মেডিকেল কলেজের চিকিৎসক; সাধারণ শিক্ষার্থী; স্থানীয় বিএনপি নেতারা এবং মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X