কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৩২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন কালবেলার ফজলে রাব্বী

মো. ফজলে রাব্বী। ছবি : সংগৃহীত
মো. ফজলে রাব্বী। ছবি : সংগৃহীত

বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৫ পাচ্ছেন কালবেলার নাটোরের নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বী। বিষয়টি চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বুধবার (১৮ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বীকে মনোনীত করা হয়।

জানা গেছে, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ২০১১ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মো. ফজলে রাব্বী। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগরসহ আশপাশের গ্রামগুলোকে পাখি শিকারমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

তিনি ও তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার (পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদি) করেছেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি (জাল, ফাঁদ ইত্যাদি) উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নান্যাবধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সফলতার সঙ্গে পালন করে আসছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X