ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে গ্রেপ্তারের পর হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

নলছিটি থানা। ছবি : কালবেলা
নলছিটি থানা। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটিতে সুমন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের সময় অসুস্থ হয়ে পড়েন বাবা। ঘণ্টাখানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্য, গভীর রাতে পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মো. হাবিব সরদারের (৫৮)।

শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও এনামুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সুমনের পরিবারের সদস্যরা জানায়, রাত আড়াইটার দিকে নলছিটি থানা পুলিশের একটি দল চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় সুমনের বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় সুমনের বাবা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন এসে খবর দেয় বাবা স্ট্রোক করেছেন। সকালে খবর আসে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X