কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১০:১১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কিলিং মিশনের নায়ক বাবু: পুলিশ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে কিলিং মিশনের নায়ক।

তিনি বলেন, এ ঘটনায় আরও মাস্টারমাইন্ড থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

শুক্রবার (১৬ জুন) বকশীগঞ্জের পাটহাটি এলাকার ঘটনাস্থল পরিদর্শনের সময় সংবাদমাধ্যমে এসব কথা জানান পুলিশ সুপার।

হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন তিনি। ভিডিওর ফুটেজও আসে তার কাছে। এ সময় এএসপিকে থানায় রেখে ওসিসহ পুরো টিমকে আসামিদের আটকের নির্দেশনা দেন তিনি।

এদিকে, বেলা ১১টার দিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গ্রামের বাড়ি নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে বকশীগঞ্জ পৌর শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেস ক্লাব, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গোলাম রব্বানী নাদিমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। শত শত জনসাধারণসহ জেলায় কর্মরত সাংবাদিক এবং পার্শ্ববর্তী জেলা-উপজেলার সাংবাদিকরা জানাজায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশীগঞ্জ পাটহাটি পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নাদিমের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X