ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার 

ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) নামক দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাত মন্দির সড়কের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশু ফারাবী উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং লিহান উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মৃত দুই শিশুর পরিবার পৌর শহরের সাত মন্দির সড়কস্থ শেখ ভবনে ভাড়া বাসায় বসবাস করে। ওই ভবনের পাশে স্থানীয় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবুল খায়ের নামক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা ফুলক ক্লান্তি বড়ুয়া জানিয়েছেন, ট্যাংক থেকে পানি নিষ্কাশন করে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া পুলিশের সার্কেল তসলিম হুসাইন কালবেলাকে জানান, দুই শিশু নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে মারা গিয়েছি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X