টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি।
মরদেহ উদ্ধারের প্রতীকী ছবি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ পুরাতন পাড়া নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থী জুনায়েদ হোসেন (২৪) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের গ্রামের আলি আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার এসআই কাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রুমের দরজা লাগানো। এরপর দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করলে দেখা যায়- সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলে আছেন জুনায়েদ। পরে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, যে ছেলেটি আমাদেরকে খবর দিয়েছিল সেই ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকেন। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাব। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনো সাড়া না পেয়ে তিনি আমাদেরকে খবর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X