ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২:৩৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলের টর্চের আলোয় ৮ কিমি চলল ট্রেন

মোবাইলের টর্চের আলোয় চলা তিতাস কমিউটার ট্রেন। ছবি : কালবেলা
মোবাইলের টর্চের আলোয় চলা তিতাস কমিউটার ট্রেন। ছবি : কালবেলা

মাঝপথে হঠাৎ হেডলাইট বিকল। এরপর মোবাইলের আলোয় প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিল ট্রেনটি। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মধ্যে আতঙ্কও দেখা দেয়।

শনিবার (২১ জুন) রাতে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পরই সমস্যা দেখা দেয়। ট্রেনটির লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীরগতিতে চলতে থাকে। আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চলাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ন বাজানো হয়।

প্রায় ৮ কিলোমিটার এই পথ পাড়ি দিতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X