মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোছার নির্বাচন’

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। ছবি : কালবেলা
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। ছবি : কালবেলা

পুলিশের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামীতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন।

রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্মবিরতি দিয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষ যে ভুল ধারণাগুলো রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আগের যে কোনো সময়ের চেয়ে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X