যশোর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চার বছরে দেড় কোটি টাকার রাজস্ব লোপাট

চৌগাছা পশুরহাট। ছবি : কালবেলা
চৌগাছা পশুরহাট। ছবি : কালবেলা

চৌগাছা পশুরহাট থেকে বিগত চার বছরে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব লোপাট করার অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেলের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ইজারাদার আবিদুর রহমান, তৎকালীন মেয়র হিমেল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিএনপির প্রভাবশালী নেতাদের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করে। এ চক্রটি আবারও চৌগাছা পশুহাট দখলে নেওয়ার পাঁয়তারা করছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালে ইয়ামুল অর রশীদ টিটো ৫৬ লাখ ২৮ হাজার ৫০০ টাকায় হাট ডাক নেন। কিন্তু ২৬ লাখ ৪ হাজার ২শ টাকা এখনো পাবে পৌরসভা। অন্যদিকে ২০২২ সালে শামীম রেজা ৫৮ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নেন; কিন্তু তার কাছে ৫৫ লাখ ১২ হাজার টাকা পাবে পৌরসভা। ২০২৩ সালে আসিফ ইকবাল ভুট্টো ৫৯ লাখ ৫০ হাজার টাকা ডাক নেন। তাদের কাছে পৌরসভা ৩৩ লাখ ৩৮ হাজার টাকা পাবে। ২০২৪ সালে মিজানুর রহমান ৮০ লাখ ১৫ হাজার টাকায় ইজারা নেন। সেখান থেকে পৌরসভা ৯ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা পাবে।

অর্থাৎ গত চার বছরে এক কোটি ২৪ লাখ ১২ হাজার ৯৫০ টাকা রাজস্ব লোপাট করার তথ্য পাওয়া গেছে। আর এ রাজস্ব লোপাটের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দীন আলম মামুন হিমেল, ইয়ামুল অর রশীদ টিটো, শামীম রেজা, আসিফ ইকবাল ভুট্টো, মিজানুর রহমান, আবিদুর রহমান ও চৌগাছায় বিএনপির প্রভাবশালী নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল। তবে, পৌর প্রশাসক এখনো এ টাকা আদায়ের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব পৌর মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়। চৌগাছা পৌরসভার প্রশাসক হিসেবে প্রথমে সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস এবং পরে প্রকৌশলী তাসমিন জাহান নিয়োগ পান। নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েই তাসমিন জাহান পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেন।

তিনি ২০২৫ সালের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাট ও পশুহাটের প্রকাশ্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেন। এরপর শুরু হয় চৌগাছার পশু হাট নিয়ে রশি টানাটানি। সাবেক মেয়র হিমেলের লোকজন আবারও হাট দখল নিতে মরিয়া হয়ে ওঠে। টেন্ডার বাদেই হাট ইজারা নিতে ঝিনাইদহের আবিদুর রহমান বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। পরে হাটের দখল নিয়ে কোর্টে মামলা চলমান। উচ্চ আদালতের পরবর্তী আদেশের ভিত্তিতে চৌগাছা পৌরসভার পশুহাটের কার্যক্রম পরিচালিত হবে এবং উচ্চ আদালতের আদেশ না আসা পর্যন্ত হাটের সকল রাজস্ব আদায় কার্যক্রম পৌরসভার তত্ত্বাবধানে অর্থাৎ খাস হিসেবে আদায় হবে।

চৌগাছার ঠিকাদার আতিকুর রহমান লেন্টু বলেন, পৌরসভার সাবেক মেয়র হিমেল, টিটো, শামীম, ভুট্টো, মিজানুর রহমান এবং পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল বিগত চার বছরে হাটের ইজারা প্রায় দেড় কোটি টাকা লোপাট করেছে। ডাকের টাকা পরিশোধ না করে হাট থেকে টাকা তুলেছে। এবং বিভিন্ন কারণ দেখিয়ে টাকা পকেটস্থ করেছেন।

তিনি আরও বলেন, সাবেক মেয়র হিমেলের খাস লোক আবিদুর রহমান ও বিএনপি নেতা লাল। তাদের মাধ্যমে হাট দখল নেওয়ার চেষ্টা চলছে।

বিএনপি নেতা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, পৌরসভা ও আমার শ্বশুরের জায়গা মিলে পশুর হাটটি তৈরি। এ কারণে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জড়ানো হচ্ছে। আমি দখল ও অর্থ লোপাটের সঙ্গে জড়িত নয়।

তিনি বলেন, আমি ধানের শীষের লোক হয়ে পর পর তিন বার চেয়ারম্যান হয়েছি। অপকর্ম যা করার আওয়ামী লীগের লোক করেছে।

এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চৌগাছা পশু হাট নিয়ে আদালতে মামলা চলছে। মামলা রায় হাতে পেলে নির্দেশ অনুযায়ী হাটের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X