রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট নিয়ে রাজশাহীবাসীকে সুখবর দিলেন বিসিবি সভাপতি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণ করতে চাই। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝেমধ্যে। আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট সক্রিয়তা আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।

রোববার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছরপূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদমাধ্যমকে আমিনুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, টেস্ট ক্রিকেটে এখনো পিছিয়ে বাংলাদেশ। আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম, বাংলাদেশের মানুষ বিশেষ করে গতকালকে খুলনায়, আজকে রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ এরই মধ্যে পূর্ণ সদস্য (আইসিসির)। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এ আয়োজন সব সময় করতে চাই। এটা একটা অংশ।

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণ নিয়ে বিসিবি সভাপতি বলেন, আপনারা জানেন, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে যাচ্ছি। সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়রা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করব।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের আউটফিল্ডের প্রশংসা করে বুলবুল বলেন, দেখছেন এ গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম সুযোগ-সুবিধা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এমনিতেই আউটফিল্ড বের হয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১১

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১২

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৩

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৪

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৫

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৬

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৭

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৮

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৯

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০
X