বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে গৃহবধূ শিউলি বেগমকে হত্যার দায়ে স্বামী মাসুদ আনছারীকে মৃত্যুদণ্ডেরে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ আনছারী বগুড়া শহরের নামাজগড় মসজিদের পাশের মৃত মাফুজুল হকের ছেলে।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী উত্তরপাড়া গ্রামের সাহেব আলী সরকারের মেয়ে শিউলি বেগমের সঙ্গে আসামি মাসুদ আনছারীর বিয়ে হয়। বিয়ের পর আসামি মাসুদ আনছারী ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। পরে যৌতুকের দাবির সেই টাকা না পেয়ে মাসুদ তার স্ত্রী শিউলী বেগমকে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারধর করে। পরে আহত শিউলি বেগম তার স্বামীর বাড়িতেই ২৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মারা যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট কারিমুল ইসলাম বকুল বলেন, নিহত গৃহবধূর শিউলির মা বুলি বেওয়া বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আজ আদালত রায় দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X