পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেপ্তার

গ্রেপ্তার মনোয়ারুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মনোয়ারুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও দুই আন্দোলনকর্মী জয়নাল আবেদীন বাপ্পি এবং মামুনুর রশিদকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছিলেন মাসুদ। ওই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওসি আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, মনোয়ারুল ইসলাম মাসুদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X