রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টিটেনাস উপসর্গ শনাক্ত, রমেক আইসিইউ থেকে রোগী স্থানান্তর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ। ছবি : কালবেলা
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ। ছবি : কালবেলা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীর শরীরে টিটেনাসের উপসর্গ ধরা পড়েছে। দ্রুত সংক্রমণ প্রতিরোধে আইসিইউতে থাকা ছয়জন রোগীকে অন্য ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

তবে লাইফ সাপোর্টে থাকা তিনজন রোগী এখনও আইসিইউতেই রয়েছেন; তাদের শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক সরানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেক আইসিইউয়ে মোট ১০টি শয্যা রয়েছে, যার মধ্যে একটি দীর্ঘদিন ধরে অচল। বাকি নয়টি শয্যায় ভর্তি রোগীরা চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ৫৫ বছর বয়সী মহুবার রহমানের শরীরে টিটেনাসের উপসর্গ ধরা পড়ে। চার দিন আগে তিনি শারীরিক জটিলতা নিয়ে আইসিইউতে ভর্তি হন। বিষয়টি জানা মাত্রই তাকে দ্রুত আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। এ নিয়ে আইসিইউর রোগীদের স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

লালমনিরহাটের বদরুদ্দোজা বিশালের মা বিলকিস বেগম বলেন, ‘দুপুর থেকে আইসিইউ থেকে রোগীদের অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আমার ছেলেসহ তিনজন এখনো আইসিইউতে রয়েছেন কারণ তারা লাইফ সাপোর্টে রয়েছে। আমরা খুব চিন্তিত।’

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল রোগীর শরীরে টিটেনাসের উপসর্গ রয়েছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্য রোগীদেরও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৪ জুন) পুরো আইসিইউ জীবাণুমুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টিটেনাসের মতো সংক্রমণ দ্রুত ছড়াতে পারে, তাই জীবাণুমুক্তকরণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। লাইফ সাপোর্টে থাকা তিন রোগীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে সংক্রমণের ঝুঁকি কমানো যায়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X