বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

বরিশাল জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বরিশাল জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে বরিশালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যালি বের হয়।

বরিশাল জেলা বিএনপির আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বরিশালের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে জড় হয়।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীরতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে র‌্যালিপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, জেলার সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্য নেতারা। আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, এই সরকার বিএনপিকে ভয় পেয়ে গেছে। আর তাই বিএনপির যিনি হাল ধরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটক করে রেখেছেন। জিয়া পরিবারকে মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি রাজপথে আছে, থাকবে। আগামীতে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর এজন্য সবাইকে এক হয়ে রাজপথে আন্দোলন করতে হবে। পরে দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিতে শত শত নেতাকর্মী অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১০

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১১

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১২

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৪

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৫

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৬

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৮

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৯

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

২০
X