গলাচিপা ও দশমিনা প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-বিএনপির সংঘর্ষে পটুয়াখালীর দশমিনা রণক্ষেত্র

আহত এক কর্মীকে নিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আহত এক কর্মীকে নিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর দশমিনায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের হামলা, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বিএনপির নেতামর্কীরা। পুরো উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘটনার দিন উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের ঢিলা সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করে বিএনপি। এতে শত শত নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি পূজাখোলা এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

তবে, পুলিশ ও আওয়ামী লীগের দাবি, বিএনপির নেতাকর্মীরা দফায় দাফায় মিছিল করে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তাদের গাড়ি ভাঙচুর ও দোকানপাটে হামলা করেন।

উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফজিয়াস উদ্দিন জয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি নেতারা কোনো হামলার ঘটনা ঘটায়নি। তিনি নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানান।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায়। এতে তাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, পুলিশ হয়রানিমূলভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করে হয়রানি করছেন।

দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিএনপির নেতারা সড়কে যানযাট সৃষ্টি করায় পুলিশ তাদের চলে যেতে বলেন। কিন্তু তারা না গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে উৎসুক বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের মোটরসাইকেল ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১০

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১১

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১২

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৩

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৪

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৫

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৬

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৭

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৮

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৯

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

২০
X