34Array ( [0] => 34 [1] => 92 )
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

১৩ বছর আগে জামায়াত নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

১৩ বছর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। গত ১৩ জুন তিনি ক্ষেতলাল থানায় ওসি হিসেবে যোগদান করেছিলেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়পুরহাট শহরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মিছিলে লাঠিপেটা করছেন হাসমত আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাব।

জানা যায়, ২০১২ সালের ৪ নভেম্বর দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জয়পুরহাট শহরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরই একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তৎকালীন উপপরিদর্শক হাসমত আলীর লাঠিচার্জে তৎকালীন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য এবং জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ বহু নেতাকর্মী গুরুতর আহত হন। সেদিনই এসআই হাসমত আলীর গুলিতে শিবিরের সাথী সদস্য বদিউজ্জামাল নিহত হন বলেও অভিযোগ জামায়াতে ইসলামীর।

ওই ঘটনার ১৩ বছর পর ১৩ জুন হাসমত আলী ক্ষেতলাল থানার ওসি হিসেবে যোগ দেন। পুলিশ সূত্র জানায়, ১৩ বছর আগের ওই লাঠিপেটার ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার সকালে ওসি হাসমত আলী গোপনে থানা ছেড়ে চলে যান।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মণ্ডল কালবেলাকে বলেন, অভিযুক্ত পুলিশ আমাদের জয়পুরহাটের জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে আঘাত করেছেন। আমাদের ভাইদের হয়রানি ও গ্রেপ্তার করেছেন। উনার গুলিতেই শিবিরের শহীদ বদিউজ্জামান নিহত হন। উনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত জামায়াতের ওপর দমন, নিপীড়ন চালিয়েছেন।

এ বিষয়ে জানতে ক্ষেতলাল থানায় গিয়ে ওসি হাসমত আলীকে পাওয়া যায়নি।

পরে থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল জানান, তার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ায় তিনি আমাকে সরকারি ফোনসহ দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসপি অফিসে যান। এরপর তিনি আর ফেরেননি।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাব কালবেলাকে বলেন, ওসি হাসমত আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জয়পুরহাট সদর থানায় এসআই পদে কর্মরত থাকাকালীন জামায়াতের মিছিলে তার লাঠিপেটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X