কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

কেক-আচার বানিয়ে মাসে লাখ টাকা আয় বৌ-শাশুড়ির

টেবিলে সাজানো কেক, পিঠা ও আচারসহ বউ-শাশুড়ি। ছবি : কালবেলা
টেবিলে সাজানো কেক, পিঠা ও আচারসহ বউ-শাশুড়ি। ছবি : কালবেলা

পত্রিকার পাতায় প্রায়ই দেখা যায় বৌ-শাশুড়ির দ্বন্দ্ব-কলহের গল্প। তবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামপাড়ায় দেখা গেছে পুরো উল্টো এক চিত্র। গৃহিণী নাসিমা বেগম ও তার পুত্রবধূ শান্তা আক্তার মিলে গড়ে তুলেছেন সফল উদ্যোক্তার গল্প। নিজেরা কেক ও নানা ধরনের আচার তৈরি করে এখন মাসে আয় করছেন প্রায় লাখ টাকা।

চার বছর আগে নাসিমা বেগমের শখ থেকেই শুরু হয় এই যাত্রা। আমের আচার বানিয়ে ফেসবুকে পাকের ঘর ডট কম নামক একটি পেজের মাধ্যমে বিক্রি শুরু করেন তিনি। মানুষের ভালোবাসা ও চাহিদা দেখে স্বপ্ন বুনেন সফল উদ্যোক্তা হওয়ার। পাশে পান তার পুত্রবধূ শান্তা আক্তারকে। ধীরে ধীরে দুজন মিলে বাড়িতেই তৈরি করতে থাকেন বিভিন্ন প্রকার আচার।

শান্তা আক্তারও ছিলেন উদ্যোমী। শাশুড়ির কাছ থেকে আচার ও পিঠা বানানো শিখে নিজের আগ্রহে এক আত্মীয়ার কাছ থেকে হোমমেড কেক তৈরির প্রশিক্ষণ নেন। এরপর থেকে কেক, পিঠা ও আচার সবকিছু নিয়েই শুরু হয় তাদের ক্ষুদ্র ব্যবসা। ফেসবুক পেজ ও স্থানীয় বাজারে তাদের পণ্যের ব্যাপক সাড়া পড়ে।

বর্তমানে তারা তৈরি করছেন আম, চালতা, তেঁতুল, বরই, মরিচ, রসুন, গরুর মাংসের আচার, নারিকেলের নাড়ু, নানা প্রকার পিঠা ও বাড়িতে তৈরি কেক। মাসে গড়ে ৬০-৭০ হাজার টাকা আয় হলেও কোনো কোনো মাসে তা লাখ টাকায় পৌঁছায়।

নাসিমা বেগম বলেন, বৌমাকে মেয়ে ভাবি বলেই হয়ত এত দূর এগিয়ে যেতে পেরেছি। আমাদের বন্ধুত্বই আমাদের শক্তি।

পুত্রবধূ শান্তা বলেন, শাশুড়ির অনুপ্রেরণা না পেলে এতদূর আসতে পারতাম না। তিনি আমার মায়ের মতো। এই ভালো সম্পর্কই আমাদের সফলতার মূল চাবিকাঠি।

প্রতিবেশীরাও তাদের এই উদ্যোগে মুগ্ধ। পাড়াপড়শিরা জানান, তাদের পণ্যের স্বাদ যেমন ভালো, তেমনি এই বৌ-শাশুড়ির সম্পর্ক দেখলে সত্যিই ভালো লাগে। এমন সম্পর্ক সমাজে উদাহরণ হয়ে থাকবে।

নাসিমা বেগম ও শান্তা আক্তারের এই গল্প সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। প্রমাণ করেছে, পারস্পরিক সম্মান, ভালোবাসা ও সহযোগিতায় যে কোনো সম্পর্কেই সফলতা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X