কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কাউন্সিলে ভোট কারচুপির অভিযোগ, পরিত্যক্ত ছাত্রাবাসে মিলল সিলযুক্ত ব্যালট

পরিত্যক্ত ছাত্রাবাসে পাওয়া সিল মারা ব্যালট পেপারের টুকরো দেখাচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
পরিত্যক্ত ছাত্রাবাসে পাওয়া সিল মারা ব্যালট পেপারের টুকরো দেখাচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রত্যাখ্যান করেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী কাজল মাজমাদার। তিনি এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ফের নির্বাচনের দাবি করেছেন। এ নিয়ে দুপুর থেকেই দলটির নেতাকর্মীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

এ বিষয়ে রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া এনএস রোডে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন চলাকালে সেখানে খবর পৌঁছায়- কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসে বেশকিছু সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার সংবাদ সম্মেলনের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচন ঘিরে জনমনে নানা সংশয় থাকলেও আমরা দলের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রের অনুশীলনের জন্য এই নির্বাচনে অংশ নিয়েছিলাম। কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রাবাসে পাওয়া শতাধিক সিলযুক্ত ব্যালট পেপার পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।

গত শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়। কাউন্সিল শেষে ভোটে সভাপতি পদে একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন বিজয়ী হন। পরে কাজল মাজমাদার ভোট কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার আহ্বান জানান। পরদিন শনিবার পুনর্গণনা শেষে চার ভোট বেড়ে কাজলের ভোটের সংখ্যা হয় ৫৯৯। অন্যদিকে, জয়ী প্রার্থী বাবুর ভোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১২-এ।

এদিকে সিলযুক্ত ব্যালট পেপার পাওয়ার খবর শুনে কুষ্টিয়া সরকারি কলেজে আসতে শুরু করেন নির্বাচনে পরাজিত প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।

নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী আল আমিন রানা কানাই বলেন, আমি শুরু থেকেই নির্বাচনী কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির গন্ধ পাচ্ছিলাম। তাই প্রথমে নির্বাচনে আসতে চাইনি। তবে দলকে অবিভক্ত রাখার স্বার্থে নির্বাচন করেছিলাম।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ভোটের সারাদিন কারও কোনো অভিযোগ ছিল না। ভোট গণনার সময় কোনো অভিযোগ ছিল না। কিন্তু ফলের পরই তাদের যত অভিযোগ। আমরা আন্তরিকতার সঙ্গে শতভাগ স্বচ্ছ একটি নির্বাচন করেছি। এখানে কারচুপির অভিযোগ ভিত্তিহীন।

সিল মারা ব্যালট পেপার উদ্ধার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে প্রত্যেক প্রার্থীর প্রতিনিধি ব্যালট পেপারের মুড়ি বই স্বাক্ষর করে বুঝে নিয়েছেন। তবে যেহেতু এটি জাতীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত নির্বাচন না, তাই যে কেউ ব্যালট পেপার ছাপিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে এই বিষয়টিও আমরা কেন্দ্রকে জানিয়েছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X