বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৫:৩৮ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

রাসিকের বাজেট সভায় অতিথিরা। ছবি : কালবেলা
রাসিকের বাজেট সভায় অতিথিরা। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন হয়েছে। রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদন হয়।

সোমবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

সভায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট প্রাপ্তি (আয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন উভয় খাতে মোট পরিশোধ (ব্যয়) ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৭ পয়সা। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৪৭ টাকা ৫৫ পয়সা, যা ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ ২১ হাজার ৬৫৯ টাকা।

এ ছাড়া সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা যথাক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহীর অঞ্চলের উপপরিচালক আবদুর রশিদ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপপরিচালক মো. সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছনিমা খাতুন, সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, এলজিইডি রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ, রাজশাহী গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালকের প্রতিনিধি ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি মৌসুমী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X