রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৫:১৭ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

স্লিপ হাতে দাঁড়ানো চাল না পাওয়া ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
স্লিপ হাতে দাঁড়ানো চাল না পাওয়া ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে অসহায়-দুস্থের ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের বিরুদ্ধে।

উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে গিয়ে চাল না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রৌমারী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ৪৭ হাজার ৯৮৪টি খানাকে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম করা হয়েছিল। এতে চরশৌলমারী ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৭০০ চালের নামের বরাদ্দ দেওয়া হয়।

চাল না পাওয়া ভুক্তভোগী শহর বানু, নছিয়া খাতুন, ছনেকা খাতুন, ছামসুল হক কালবেলাকে অভিযোগ করে বলেন, আমাদের হাতে হাতে স্লিপ আছে কিন্তু চেয়ারম্যান চাল দেয়নি। ঈদের আগে এবং পরে কয়েকবার চেয়ারম্যানের বাড়ি ও কাউন্সিলে গিয়েছিলাম কিন্তু আমাদের চাল দেয়নি চেয়ারম্যান। আমরা চাল চাই।

অভিযোগ করে সুবিয়া খাতুন বলেন, স্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদে চাল নেওয়ার জন্য একাধিকবার গেলেও চেয়ারম্যান চাল দেয়নি। নদীভাঙনে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমরা খুব গরিব মানুষ। চাল না দিলে আমরা কী খাবো। অথচ চেয়ারম্যান স্লিপের চাল দেয় না।

তাই স্লিপের চাল পেতে প্রশাসন ও সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগী ওই নারী।

এ বিষয়ে জানতে চরশৌলমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনছার আলী তুহিন বলেন, আমার ওয়ার্ডের কিছু সংখ্যক লোকজন চাল পায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে বলেও তিনি কর্ণপাত করেননি। এই চেয়ারম্যান গরিবের চাল নিয়ে কেন এরকম করছে তাই স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি দেখার অনুরোধ করছি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চরশৌলমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল কালবেলাকে বলেন, নামের বরাদ্দের চেয়ে ওই ৭নং ওয়ার্ডে বেশি নাম দেওয়া হয়েছিল। তারা সবাই চাল পেয়েছে। এখানে স্বচ্ছ এবং সঠিকভাবে তালিকাভুক্ত করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল পায়নি বলে যেসব অভিযোগ করছে তা মিথ্যা, বানোয়াট।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার কালবেলাকে বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টির খোঁজখবর নেওয়া হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X