মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘এখন কেউ খবর নেয় না’

দৌলতদিয়া যৌনপল্লী। ছবি : কালবেলা
দৌলতদিয়া যৌনপল্লী। ছবি : কালবেলা

দেশের সবচেয়ে বৃহৎ যৌনপল্লী রাজবাড়ী জেলার দৌলতদিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের পর থেকে শুরু হয়েছে যৌনকর্মীদের মানবেতর জীবনযাপন। খদ্দেরের অভাবে জীবিকা সংকটে দৌলতদিয়ার যৌনকর্মী ও বাসিন্দারা।

জানা গেছে, দৌলতদিয়া যৌনপল্লীতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এখানে যৌনকর্মীর সংখ্যা ১ হাজার ৩০০ জন। এদের মধ্যে ১ হাজার ৫০ জন নিয়মিত রয়েছে। বাকিরা অনিয়মিত থাকেন এখানে। এখানে প্রায় ৩০০ বাড়ি রয়েছে। যৌনপল্লীতে শিশুর সংখ্যা ৬০০ জন। পল্লীতে বর্তমানে ৩৫০ জন বয়স্ক নারী রয়েছে।

দৌলতদিয়া যৌনপল্লী ঘুরে দেখা গেছে, এখন আর সেই আগের মতো ভিড় নেই পল্লীর ভেতরে। শুনশান নীরবতা চারদিকে। একসময় পল্লীর প্রধান গলিতে ভিড় লেগে থাকলেও সেই গলি এখন অনেকটাই ফাঁকা। তবে এখন আর খদ্দের সেভাবে আসে না বলে জানান বেশ কয়েকজন যৌনকর্মী।

যৌনকর্মী ফাতেমা বলেন, ‘আমার বাড়ি ঝিনাইদহে। আমার তিনটি সন্তান রয়েছে। তারা এই জগৎ থেকে অনেক দূরে। আমি একাই পল্লীতে আছি। আমার বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। পল্লীর ভেতরে মানুষের বাড়িতে কাজ করে খাই। এখন কাজের সংকট সৃষ্টি হয়েছে। আমরা এখান থেকে চলে যেতে চাই।’

যৌনকর্মী ছন্দা বলেন, ‘পল্লীর অবস্থা এক সময় ভালো ছিল। বর্তমানে পল্লীর অবস্থা খুব খারাপ। পদ্মা সেতু চালু হওয়ার পর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে লোকজন আসে না। সবাই পদ্মা সেতু হয়ে যায়। আমরা এখন চলে যেতে চাই। কিন্তু আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। সরকার যদি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে বেঁচে থাকতে পারব।’

পল্লীর আরেক বাসিন্দা বলেন, ‘দৌতলদিয়া ফেরিঘাট যখন যানজট লেগে থাকত তখন ভালো ছিলাম। খদ্দের আসত পল্লীতে। কিন্তু এখন কেউ খবর নেয় না। আমরা এখান থেকে চলে যেতে চাই। সরকার যদি আশ্রয়ণের ঘরে থাকার জায়গা করে দিতেন আমরা চলে যেতাম।’

দৌলতদিয়ার পল্লীর ভেতরে রয়েছে অসহায় নারী ঐক্য সংগঠন। সংগঠনের সভাপতি ঝুমুর বেগম বলেন, পল্লীর মধ্যে ৩৫০ জন বয়স্ক নারী আছেন। এদের চরম খাদ্য সংকট শুরু হয়েছে। এরা এখন চলে যেতে চায়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পরিদর্শনে এসেছিলেন। এখানে এসে তিনি বলেছেন ৫০ বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের একটি তালিকা প্রস্তুত করতে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়া যৌনপল্লী। পদ্মা সেতুর চালুর পর এখানে ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি সরেজমিনে সেখানে পরিদর্শনে গিয়েছিলাম। যৌনপল্লীর সবাই আমাদের সমাজের অংশ। সেখানে কয়েকটি সংস্থা কাজ করে। আমি নির্দেশনা দিয়েছি ৫০ বছরের ওপরে কতজন নারী এখানে আছেন। প্রাথমিকভাবে এই তালিকা প্রস্তুত করে আমরা চিন্তাভাবনা করব তাদের কিভাবে পুনর্বাসন করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X