কুমিল্লা ব্যুরো ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মুদি দোকানে মিলল টিসিবির ১৪৪২ লিটার তেল 

উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ মজুত করা সয়াবিন তেল। ছবি : কালবেলা
উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ মজুত করা সয়াবিন তেল। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে টিসিবির (ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশ) এক হাজার ৪৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

এর আগে মঙ্গলবার (১ জুন) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে এসব তেল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুত ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুন ভর্তি এক হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুত রেখেছিলেন।

অভিযানে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, টিসিবির এই তেল কীভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দ তেল নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X