পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কোমর ভাঙা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না’

পীরগঞ্জে বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা
পীরগঞ্জে বক্তব্য দেন ফারুক হাসান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, কোমর ভাঙা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদণ্ডহীন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গণঅধিকার পরিষদের আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফারুক হাসান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকব। আমাদের কেন উন্নয়ন হয় না এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর-কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে কোনো সুচিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে।

এ সময় গণঅধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহসভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথসভা করেন এবং তার দলের ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচার চালান তিনি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X