নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন

নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়। আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহীদদের আত্মা শান্তি পাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এ বিজয় চূড়ান্ত বিজয় নয়, এ বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। চূড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস. এস. হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।

নরসিংদী জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X