বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নুর-রাশেদসহ গণঅধিকারে ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

নুরুল হক নুর ও রাশেদ খান। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর ও রাশেদ খান। ছবি : সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি মডেল থানা গ্রহণ না করায় আদালতে অভিযোগ দেয় জাপা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।

জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

জলিল জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X