জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আয়া-নার্সের হাতে সন্তান প্রসব, কাল হলো নবজাতকের

জামালপুর পৌরসভার বাস্তবায়নে পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্র। ছবি : কালবেলা
জামালপুর পৌরসভার বাস্তবায়নে পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্র। ছবি : কালবেলা

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে ডাক্তার ছাড়া নার্স ও আয়া এক প্রসূতিকে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে থানা পুলিশ।

শনিবার (০৫ জুলাই) ভোরে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহেল আনসারীর বাড়ি সদর উপজেলার নারিকেলি এলাকায়। এটা তার প্রথম সন্তান ছিল বলে জানা গেছে।

নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী নৌরিন জান্নাত মৌকে প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করি। ওই সময় হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত না থাকলেও হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না ভোররাতে স্বাভাবিক প্রসবের চেষ্টা করলে নবজাতকের মৃত্যু হয়।

তিনি বলেন, টেনেহিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জামালপুর সদর থানার ওসি কালবেলাকে বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X