মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খালের দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪৫) ও গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া (২৭)।

আহতরা হলেন- মনিরামপুরের গোপালপুর গ্রামের মো. শোয়েব আক্তার (৩০) ও জালঝাড়া গ্রামের ইব্রাহিম গাজী (৩০)।

জানা যায়, দুপুরে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে ও আহতদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আব্দুল গনিকে (৩৫) আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X