পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দিনভর বিরতিহীন ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। ছবি : সংগৃহীত
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। ছবি : সংগৃহীত

‎কক্সবাজারের পেকুয়ায় দিনভর বিরতিহীন ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। অতি বৃষ্টির কারণে উপজেলার পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

‎উজান থেকে নেমে আসা মাতামুহুরি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যে কোনো সময় উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেহেরনামা বাগগুজারা বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়ে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৯ জুলাই পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত থাকতে পারে, এ কারণে কক্সবাজারসহ পার্বত্য এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

‎এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ‎টানা বৃষ্টির কারণে উপজেলার নির্মাঞ্চলের গ্রামীণ সড়কে পানি উঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

‎কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

‎পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী কালবেলাকে জানান, ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের শঙ্কায় বিশেষ সর্তকতা করতে বারবাকিয়া, টইটং ও শিলখালী ইউনিয়নে মাইকিং করা হয়েছে। জমিতে বৃষ্টির কারণে পানি বেড়ে গেলেও এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X