পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

মিস্টার ওয়াংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছবি : সংগৃহীত
মিস্টার ওয়াংকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় মিস্টার ওয়াং (৩০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টায় কয়লা খনির ভূগর্ভের নিচে এ দুর্ঘটনা ঘটে।

একই দিন খনির মাইনিংয়ের কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত একটি ডেটোনেটর বিস্ফোরণে কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে খনির ১৩০৫ নম্বর ফেস থেকে যন্ত্রাংশ অপসারণের পর নতুন ফেসে নেওয়ার সময় হাইড্রোলিক দুর্ঘটনার শিকার হন ওই চীনা শ্রমিক। এ সময় তিনি মাইনিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রাংশের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে খনির মাইনিংয়ের কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত ডেটোনেটর বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস হোসেন নামে এক শিশু গুরুতর আহত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খনির ইয়ার্ড থেকে পরিত্যক্ত একটি ডেটোনেটর বাড়িতে এনে এতে থাকা দুই তারের সঙ্গে মুঠোফোনের ব্যাটারির সংযোগ দেন। এর কিছুক্ষণের মধ্যে তা বিস্ফোরিত হলে ইলিয়াছের ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়। আহত ইলিয়াছকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসক জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার বিকেলে খনির ভূগর্ভে ১৩০৫ নম্বর ফেইসের ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বের করার সময় ওয়াং স্টিল রোপের সঙ্গে আটকে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন চায়নিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মৃতদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X