সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে পর্নোগ্রাফি মামলায় শিক্ষক গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় আব্দুর রহমান (২৪) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত আব্দুর রহমান ময়মনসিংহের মহিষদিয়া মুক্তাগাছা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সরিষাবাড়ী কলেজ রোড সংলগ্ন একটেল কোচিং সেন্টারের ধর্মীয় শিক্ষক।

জানা যায়, সরিষাবাড়ী গার্লস স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষা দেওয়ার পূর্বে একটেল কোচিং সেন্টারে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকেই ওই কোচিং সেন্টারের ধর্মীয় শিক্ষক আব্দুর রহমান তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে। এক পর্যায়ে তার মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে তারা কথা বলা শুরু করে এবং পরীক্ষায় পাস করে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে।

পরবর্তীতে মেয়েটি যখন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তখন তিনি ওই সকল ভিডিওচিত্র ও ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে বলে হুমকি দেন। এমতাবস্থায় মেয়েটি নিরুপায় হয়ে তার অভিভাবককে জানালে তারা শুক্রবার সকালে থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত যুবককে সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তার আসামি আব্দুর রহমানের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জামালপুর জেল হাজতে সোপর্দ করা হয়।

জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সিমলাপল্লী পূর্ব পাড়া গ্রামের মৃত আরমান আলী মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে এ মামলা রুজু করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পর্নোগ্রাফি অভিযোগ পেয়ে আব্দুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X