কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার কেজি পলিথিন জব্দ

গাজীপুরের টঙ্গীতে বিশেষ টাস্কফোর্স অভিযান। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে বিশেষ টাস্কফোর্স অভিযান। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।

টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু জানান, টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামের দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা বা সাজা দেওয়া সম্ভব হয়নি। পরে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও, বড় দেওড়ার সিংবাড়ি রোডের আল আরাফ নামে সুতার কারখানায় অভিযান পরিচালিত হয়। এসময় কারখানায় ইটিপি না থাকার কারণে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার জন্য প্রেরণ করা হয়েছে। অভিযানের সময় প্রতিটি কারখানায় ডেসকো কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

অভিযানের সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর প্রতিনিধি দল উপস্থিত ছিল। টাস্কফোর্স অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X