বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আইনজীবীকে ধর্ষণের অভিযোগে কৃষি কর্মকর্তা কারাগারে

বগুড়ায় ধর্ষণের অভিযোগে কারাগারে উপজেলার কৃষি কর্মকর্তা। ছবি : সংগৃহীত
বগুড়ায় ধর্ষণের অভিযোগে কারাগারে উপজেলার কৃষি কর্মকর্তা। ছবি : সংগৃহীত

বগুড়ায় শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিজ্ঞ বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ আদেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বগুড়ার কাহালু উপজেলায় অভিযুক্ত কর্মকর্তা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী আইনজীবীকে ধর্ষণ করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রতারিত ও ক্ষতিগ্রস্ত ওই নারী ২০২৩ সালের ৮ আগস্ট আদালতের আশ্রয় নেন। মামলা দায়েরের পর আদালত তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।

তদন্ত চলাকালীন অভিযুক্ত কৃষি কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি দেশজুড়ে গণমাধ্যমে প্রকাশিত হলে তা জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে মামুনুর রশিদ উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। প্রায় এক বছর ধরে তদন্ত শেষে অবশেষে পুলিশ বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানিকালে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, এটি শুধু একজন নারীর ন্যায়বিচারের লড়াই নয়, এটি সমাজের প্রতিটি নারীর অধিকার রক্ষার লড়াই। আদালতের পদক্ষেপ আমাদের আশাবাদী করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X