জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

একই বিষয়ে বিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থী ফেল

শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি : কালবেলা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলাফল প্রকাশের পর দেখা যায় ভোকেশনাল বিভাগে একই বিষয়ে নিয়মিত ও অনিয়মিত মিলে ৬৮ শিক্ষার্থী ফেল করেছে।

এমন ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে।

এ ঘটনায় শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে ফেল করা শিক্ষার্থীরা।

সরেজমিনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ভেতরে অনেকেরই সব বিষয়ে জিপিএ ৫, কারও কারও এ গ্রেডও রয়েছে। তবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসাইনমেন্টে (প্র্যাকটিকেল) ফেল এসেছে তাদের৷

এর প্রভাব পড়েছে পুরো রেজাল্টে। এতে নিয়মিত ও অনিয়মিত মিলে ৬৮ জনই ফেল করেছে। তারা জানায়, ২২ তারিখে প্র্যাকটিকেল খাতা জমা দেওয়ার শেষ সময় ছিল। তারা সবাই এর আগেই খাতা জমা দিয়েছে। তবে অজানা কারণে সবার এই প্র্যাকটিকেলে ফেল এসেছে৷ তারা সবাই পারিবারিকভাবে চাপে রয়েছে৷ পরিবারের কেউ বুঝতে চাচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী, অভিভাবকসহ সুধী সমাজ।

এ বিষয়ে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক আব্দুর রহমান বলেন, এ বিষয়ে বোর্ডে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে রোববারের মধ্যে সমস্যার সমাধান হবে।

জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার কালবেলাকে বলেন, বিষয়টি শোনার পর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X