লোহাগড়া ও নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবা-ছেলের

জাহাঙ্গীর শেখ ও নাহিদ শেখ। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীর শেখ ও নাহিদ শেখ। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাহিরপারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইলের লোহাগাড়া উপজেলার বাইরেপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও কাউসার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বেলা ১১টার দিকে মাঠের মধ্যে জাহাঙ্গীর শেখ পাট কাটতে যায়। এ সময় মান্দার শেখ ও তার ছেলেদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মান্দার শেখসহ তার ছেলেরা জাহাঙ্গীর শেখকে (৫৫) কুপিয়ে গুরুতর যখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ছাড়া তার ছেলে নাহিদকে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বিকেলে পথেই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় প্রতিপক্ষের কাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ ছিল। একপক্ষ জমিতে কাজ করতে গেলে আরেকপক্ষ হামলা চালায়। এতে দুপক্ষের লোকই আহত হয়েছে। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামে একজন কৃষক নিহত হয়েছে। নিহত ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছেলে নাহিদ ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X