পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘মুরগির খোপে’ বসবাস করা শতবর্ষী লালবড়ু আর নেই

মুরগির খোপে শতবর্ষী বৃদ্ধা লালবড়ু। পুরোনো ছবি
মুরগির খোপে শতবর্ষী বৃদ্ধা লালবড়ু। পুরোনো ছবি

পটুয়াখালীতে ‘মুরগির খোপে বসবাস’ করা সেই শতবর্ষী বৃদ্ধা লালবড়ু বেগম আর নেই। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লালবড়ু বেগম পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ লাউকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মুরগির খোপে বসবাস করছিলেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবড়ু বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছেন। ছেলেরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় তিনি একাই থাকতেন এবং দিনের বেলা মুরগির খোপে থাকতেন। তার এই মানবেতর জীবনযাপন নিয়ে সংবাদ প্রকাশিত হলে অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছিলেন।

নাতজামাই মো. আরিফ বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাদিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি খুব কষ্ট করে বেঁচে ছিলেন। দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসা দিতে পারিনি। তার অবস্থার অবনতি হলে আমরা চেষ্টা করেছিলাম হাসপাতালে নেওয়ার, কিন্তু তার আগেই তিনি চলে গেলেন।

বৌমা রিনা বেগম বলেন, তিনি একদমই চলাফেরা করতে পারতেন না। ঘরে উঠতে পারতেন না। খাওয়ানো, ওষুধ দেওয়া, কাপড় ধোয়া সব করেছি। আমরা গরিব, আমাদের নিজের মাথা গোঁজার ঠাঁইটাও নেই। তারপরও যতটুকু পারি সেবা করেছি।

বুধবার মাগরিবের পর পটুয়াখালী সদর বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X