হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে এনসিপি নেতারা

হাটহাজারী মাদ্রাসায় এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
হাটহাজারী মাদ্রাসায় এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত হেফাজতে ইসলামের মূলকেন্দ্র হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রোববার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা মাদ্রাসায় গেলে শিক্ষার্থীরা তাদের বরণ করে নেন।

এ সময় তারা হেফাজত ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রয়াত মাদ্রাসার পরিচালকদের কবর জিয়ারত করেন।

জিয়ারতের আগে মাদ্রাসার দোতলায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে ১৭ জুলাই আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মাঠে নেমে আসেন। আপনারা যদি রাস্তায় নেমে না আসতেন তাহলে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ উদ্ধার করে নতুন বাংলাদেশকে স্বাধীন করতে পারতাম না।

তিনি বলেন, এখন থেকে এদেশে কোনো বৈষম্য হবে না। আলেম সমাজকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, বৈষম্য হলে সব সময় আপনারা রাস্তায় নেমে এসে আন্দোলন করেছেন।

জাতিসংঘের অফিস স্থাপনের বিষয়ে সব শিক্ষার্থীরা একসঙ্গে নাহিদের কাছে প্রশ্ন করলে নাহিদ বলেন, আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

পরে মাদ্রাসার পরিচালকের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিছ মুফতি জসিম উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফ আলী নিজামপুরী, মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ ও জুলাইয়ের আন্দোলনের শিক্ষার্থীরা।

আলোচনা শেষে মুফতি জসিম উদ্দিন মোনাজাত করেন এবং তার লিখিত কিছু বই নাহিদকে উপহার দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X