চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাসে আগুন দেওয়া যুবককে খুঁজছে পুলিশ

আগুন দেওয়ার ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। ছবি : সংগৃহীত
আগুন দেওয়ার ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়া সেই যুবককে খুঁজছে পুলিশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় আগুনে পুড়ে যায় বাসটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ দিকে আগুন দেওয়ার একটি ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সাদা ফুলশার্ট পরিহিত এক তরুণ বাসটির কাছে যান। এরপর বাসের পেছনের আসনে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই সেখান থেকে সটকে পড়েন ওই তরুণ।

আগুন লাগার সময় বাসটিতে ছিলেন জানিয়ে মিনহাজ মোহাম্মদ জিয়াদ নামের একজন ফেসবুকে লেখেন, বাসটিতে আমিসহ ৭/৮ জন উঠি। বাসে ওঠার পরপরই আমরা অকটেনের গন্ধ পাই। চালকের সহকারীকে জানালে তিনি নিচে নামেন। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমিসহ যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পেয়েছি।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিউমার্কেটের কাছে বাসে আগুন দেওয়ার ঘটনার। ভিডিও দেখে বাসে আগুন দেওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনার পর রাতে বাসটির চালক ও সহকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X