মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামি। ছবি : কালবেলা
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামি। ছবি : কালবেলা

ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার গণে শ্যামপুরের আবেদ আলীর ছেলে আব্দুল মোতালেব ওরেফ ছুইতা, মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল হাই ওরফে হীরা, মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে সোহেল, মির্জাপুর বদ্ধপাড়া আব্দুল হাই ফকির মেম্বারের ছেলে ফরিদ, মুক্তাগাছা উপজেলার কুমারগাতা গ্রামের মৃত আব্দুল রাজ্জাক খেলছু মিয়ার ছেলে আব্দুস সালাম ও জামালপুর জেলার সরিষাবাড়ী রাধনরের গ্রামের মৃত সোলাই বান শেখের ছেলে রমজান আলী।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত নুরুল হক ওরফে আশরাফ আলী মুক্তাগাছার মনতলা বাজারে ধান-চালের ব্যবসায়ী ছিলেন। ২০০২ সালের ১৯ জুলাই ময়মনসিংহের মুক্তাগাছা মনতলা ব্রিজের কাছে ব্যবসার কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজের কাছে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও জানা গেছে, পরে নুরুল হকের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হন। তবে মামলার বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে তিন অভিযুক্ত মারা যাওয়ায় অন্য ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X