উলিপুর (‎কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান, আটক ৪

‎কুড়িগ্রামের উলিপুরে নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধানের ঘটনায় চারজন আটক। ছবি : কালবেলা
‎কুড়িগ্রামের উলিপুরে নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধানের ঘটনায় চারজন আটক। ছবি : কালবেলা

‎কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পু‌লিশ চার জন‌কে আটক ক‌রেছে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চল্যের সৃ‌ষ্টি হয়।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলা গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা আম জামের তল এলাকার আব্দুল মজিদের বাড়িতে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। আব্দুল মজিদ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল ‘স্টার’ সিগারেট। সেগুলো উলিপুরসহ আশেপাশের কয়েকটি এলাকায় বাজারজাত করা হয়। পরে খবর পেয়ে পু‌লিশ সিগারেট তৈ‌রিকারক চারজনকে আটক করে। এ সময় বিপুল সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগারেট তৈ‌রির বিভিন্ন দ্রবা‌দি জব্দ করা হয়।

‎‎আটককৃতরা হলেন আবুল খায়ের (৩৫), হারুনুর রশিদ (২২), শামসুল ইসলাম (৫০), ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

‎‎স্থানীয় বা‌সিন্দারা জানান, ওই বাড়িতে তেমন কেউ থাকে না। সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থাকে। ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দুই-একজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তে। বিষয়‌টি সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

‎‎এ বিষয়ে উলিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে বলেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হয়েছে। তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X