মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের কারাদণ্ড

মেহেরপুর সদর উপজেলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে মো. হামজা নামে একজনকে আটক করা হয়। ছবি : কালবেলা
মেহেরপুর সদর উপজেলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে মো. হামজা নামে একজনকে আটক করা হয়। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়ায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে মো. হামজা (৩৩) নামের এক কসাইকে আটক করা হয়েছে। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ একটি গরু মারা গেলে হামজা গরুটি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর পৌর এলাকায় নিয়ে যাচ্ছিল। এ সময় লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামকে জানান। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হামজাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামজা মৃত গরু জবাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘মেহেরপুর সদর উপজেলার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X