সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

৩৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মন্দিরা

নিখোঁজ মন্দিরা। পুরোনো ছবি
নিখোঁজ মন্দিরা। পুরোনো ছবি

সাতক্ষীরায় নিখোঁজের এক মাস ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী মন্দিরার। এ ঘটনায় অপহরণ মামলা করেছে পরিবার। তবে মেয়ে উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর হতাশায় দিন পার করছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ স্কুলছাত্রী মন্দিরা দাস (১৬), সাতক্ষীরা সদরের মাগুরা বীনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

মন্দিরার বাবা বাসুদেব দাস বলেন, আমার মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে স্থানীয় রতন বসুর ছেলে দীপ্ত অপু আমার মেয়েকে উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমরা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বহুবার কথা বলেছি। পরে কিছুদিন উত্ত্যক্ত না করলেও গত ১৮ জুন সন্ধ্যায় আমার মেয়ে বাড়ির সামনে রাস্তায় গেলে তাকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি বলেন, পরে ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করি। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে একপর্যায়ে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন। আদালতের নির্দেশে ৪ ‍জুলাই সদর থানা মামলা নেয়। তবে এখন পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মন্দিরার মা বিশিখা রানী দাশ অভিযোগ করেন, আমরা প্রশাসনের অনেক জায়গায় ঘুরেছি; কিন্তু এখনো আমার মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে আদৌ জীবিত আছে কি না। মামলার একজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, বর্তমানে কাজের অনেক চাপ। তবুও মন্দিরা দাশের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষম হবো।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১০

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১১

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১২

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৩

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৪

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৫

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৬

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৭

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৮

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৯

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

২০
X