সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে : কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার আশাশুনিতে জনসভায় বক্তব্য রাখেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে জনসভায় বক্তব্য রাখেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল এ জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সভাপতিত্ব করেন দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জি এম ইসলাম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সবচেয়ে আগে নির্মাণ করব দরগাহপুরের খরিয়াটি রাস্তা। মানিকখালী ব্রিজের টোল তুলে দেওয়া হবে। আধুনিক চিকিৎসার জন্য স্থাপন করব ১০০ শয্যার হাসপাতাল।’

তিনি বলেন, ‘বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে। এমপি থাকা অবস্থায় কালিগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তাঘাট পাকা করেছি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ছিলাম। সংখ্যালঘুরা ছিল নিরাপদ। এবার আশাশুনি-কালিগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষকে বিজয়ী করতে সবাই মাঠে কাজ করুন।’

সভায় আরও বক্তব্য দেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, মহিলা দল নেত্রী মার্জিনা ইসলাম প্রমুখ।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১০

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১১

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৩

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৪

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৫

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৬

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৭

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৮

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৯

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

২০
X