সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১:৫০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও’

ভিটেমাটি রক্ষায় সাভারের বলিয়াপুরবাসীর মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
ভিটেমাটি রক্ষায় সাভারের বলিয়াপুরবাসীর মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে সাভারের বলিয়াপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি। সমাবেশে বক্তারা বলেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটেমাটি রক্ষা করবেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী সার্ভিস লেনে ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে মঞ্চ তৈরি করেন স্থানীয়রা। সেই মঞ্চ থেকেই একাত্মতা প্রকাশ করে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।

বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত শত বছরের ইতিহাস ও বসবাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। ক্ষতির মুখে পড়বে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠসহ বহু সামাজিক ও ধর্মীয় স্থাপনা।

স্থানীয় জনপ্রতিনিধি আলামিন মেম্বার বলেন, বলিয়াপুর শুধু একটি গ্রাম নয়, এটি একটি ঐতিহ্য। এখানে হাজারো মানুষের জীবন-জীবিকা জড়িত। এ প্রকল্প বাস্তবায়িত হলে কেউই ঘরবাড়ি নিয়ে টিকে থাকতে পারবে না। তাই সরকারকে বলবো—মানুষ নয়, রুট পরিবর্তন করুন।

বিএনপি নেতা হাজি মো. আবু সাঈদ বলেন, উন্নয়ন আমরা চাই; কিন্তু সেটা যেন ধ্বংস ডেকে না আনে। মাত্র আধা কিলোমিটার পূর্বে সরিয়ে নিলেই আমাদের গ্রামটি রক্ষা পাবে। সরকারের প্রতি অনুরোধ, জনগণের কথা শুনুন, গ্রাম বাঁচান।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, আমরা ডাম্পিং স্টেশন দিয়েছি, মেট্রোরেল দিয়েছি, কৃষিজমিও দিয়েছি। আর কত দেবো? এখন আবার ঘরবাড়ি নিয়ে নিতে চায়! তাহলে আমরা যাবো কোথায়?

সমাবেশে গ্রামবাসী জানান, বলিয়াপুরের প্রতিটি ঘরবাড়ির মালিককে নোটিশ পাঠিয়ে অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তারা বলেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটেমাটি রক্ষা করবেন। সমাবেশে উচ্চারিত হয় একটাই স্লোগান—‘গ্রাম বাঁচাও, মানুষ বাঁচাও, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও!’

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। তার আগে প্রায় ১৫ মিনিট ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করেন এলাকাবাসী। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X