মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেপ্তার

গ্রেপ্তার কিশোর সাব্বির হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তার কিশোর সাব্বির হোসেন। ছবি : কালবেলা

সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে সাব্বির হোসেন (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোররাতে কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন বরগুনা জেলার চান্দুখালি গ্রামের মো. রাজু মিয়ার ছেলে। এ মামলায় পলাতক রয়েছে বাকসাত্তা গ্রামের চাঁন মিয়ার মেয়ে চাঁদনী (১৪), কেচি রাকিব (২৫) ও আশিক (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্তা গ্রামে পরিবারসহ বসবাস করতেন ভুক্তভোগী কিশোরী। পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত রোববার (১৩ জুলাই) চাঁদনী নামে এক কিশোরী বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে ভুক্তভোগীর মা জানতে পারেন, এলাকার হাজি মফিজুর রহমানের বাড়ির বারান্দায় তার মেয়ের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ভুক্তভোগীর মা জানান, সাব্বির ও চাঁদনী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকায় মফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকত। চাঁদনীর ডাকে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ১৩ জুলাই সন্ধ্যা থেকে ১৫ জুলাই সকাল ১০টার মধ্যে চাঁদনীর সহায়তায় সাব্বির, কেচি রাকিব ও আশিক মিলে মেয়েকে গণধর্ষণের পর হত্যা করে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। বাদীর অভিযোগ অনুযায়ী গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X