সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত সেই কিডনিকাণ্ডে নতুন মোড়

স্ত্রী উম্মে সাহেদীনা টুনির সঙ্গে মো. তারেক। ছবি : সংগৃহীত
স্ত্রী উম্মে সাহেদীনা টুনির সঙ্গে মো. তারেক। ছবি : সংগৃহীত

সাভারের আলোচিত কিডনিকাণ্ডে এবার মুখ খুলেছেন উম্মে সাহেদীনা টুনির স্বামী মো. তারেক। তারেকের অভিযোগ, স্ত্রী টুনি পরকীয়ায় জড়িয়ে পড়ার পর থেকেই তার সংসারে অশান্তি শুরু হয়। এমনকি কিডনি দেওয়ার বিনিময়ে তারেককে বাড়ির দ্বিতীয় তলা ও এক শতাংশ জমি লিখে দিতে বাধ্য করেন টুনি।

তারেক কালবেলাকে জানান, মালয়েশিয়া প্রবাসী জীবন শেষে দেশে ফিরে সাভারের কলমা এলাকায় স্থায়ী হন তিনি। ঘটকের মাধ্যমে টুনির সঙ্গে পরিচয় হয়। ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। সুখেই চলছিল সংসার। কিন্তু দুই বছর না যেতেই তারেকের কিডনি রোগ ধরা পড়ে।

ভারতে চিকিৎসা নিতে গেলে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসক। অর্থাভাবের সময়ে স্ত্রী টুনি কিডনি দিতে রাজি হলেও শর্ত দেন— বাড়ির দ্বিতীয় তলার মালিকানা ও এক শতাংশ জমি লিখে দিতে হবে। তারেক তাতে রাজি হন। কিডনি প্রতিস্থাপনের পরেও পুরোপুরি সুস্থ হননি তিনি। উচ্চক্ষমতার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শারীরিক সক্ষমতা কমে যায়।

এরই মধ্যে টুনির টিকটকে আসক্তি বাড়ে। তারেকের দাবি, টিকটক জগতের সঙ্গেই টুনির চরিত্রের পরিবর্তন আসে। একদিন বাড়ির এক ভাড়াটিয়ার সঙ্গে স্ত্রীর আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তিনি। উত্তেজিত হয়ে টুনিকে দুটি চড় দিলে সেই ঘটনা থেকে শুরু হয় তার দুর্দশা।

তারেক বলেন, সেদিনের পর থেকে আমার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা হয়। জেলেও যেতে হয়। অসুস্থ শরীরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দেখি, টুনি আমার বিরুদ্ধে অনলাইন জুয়া আর পরকীয়ার গল্প সাজিয়েছে। অথচ আমি শারীরিকভাবেই অক্ষম। পরকীয়া করব কীভাবে?

বাড়ির সাবেক ভাড়াটিয়া মো. হৃদয় খান বলেন, তারেক যা বলেছেন, সব সত্যি। টুনির চরিত্রের ব্যাপার আগে থেকেই জানতাম।

বর্তমানে নিজের বাড়ি ছেড়ে ভাইয়ের বাসায় রয়েছেন তারেক। তার অভিযোগ, বাড়ির ভাড়া টুনি নিচ্ছে, আর আমি চিকিৎসার খরচের জন্য হাহাকার করছি। বিচ্ছেদও হয়নি। অথচ এই অবস্থায় টুনির এমন আচরণ অমানবিক। আমি বাড়ির ভাড়ার অংশ চাই, যেন চিকিৎসা চালিয়ে যেতে পারি।

প্রসঙ্গত, এর আগে টুনি অভিযোগ করেছিলেন, কিডনি দেওয়ার পর স্বামী তারেক পরকীয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তবে এবার সম্পূর্ণ বিপরীত অভিযোগ সামনে আনলেন তারেক।

তারেক বলেন, পরকীয়া প্রেমিকদের মধ্যে রয়েছে, থাইল্যান্ড প্রবাসী এক যুবক, আমার খুব কাছের এক বন্ধু, আমার বাড়ির ভাড়াটিয়া এবং একজন গার্মেন্টস মালিক। এই নিয়ে সাভারে আলোচিত এই কিডনি কাণ্ডে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে টুনি কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যি নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X