স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আগে নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেই সফর বাতিল হয়ে যাওয়ায় টাইগারদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ এক বিরতি। তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের আগে একটি নতুন আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিকল্প ভাবনায় রয়েছে স্কিল ও ফিটনেস ক্যাম্পও।

মূলত আগস্ট মাসের শেষভাগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। আলোচনায় রয়েছে আয়ারল্যান্ড দলের নাম। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন, এই সময়ের মধ্যে যদি কোনো সিরিজ আয়োজন সম্ভব না হয়, তাহলে ক্রিকেটারদের নিয়ে হবে ঘরোয়া ক্যাম্প।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জিতে ছুটিতে গেছেন জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। প্রধান কোচ ফিল সিমন্স ফিরবেন ১৫ আগস্ট। তার আগেই নতুন সিরিজ আয়োজনের বিষয়ে অগ্রগতি চায় বিসিবি।

আপাতত ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ফলে এশিয়া কাপের (সম্ভাব্য শুরু ৫ সেপ্টেম্বর) আগে লিটন দাস, তাসকিন আহমেদদের হাতে আর কোনো ম্যাচ নেই। সেই জায়গা থেকেই সিরিজ আয়োজনের এই উদ্যোগ।

যদিও বাস্তবতা বলছে, আগস্ট-সেপ্টেম্বর মাসে অন্যান্য দলগুলোও বেশ ব্যস্ত সূচিতে রয়েছে। তাই সিরিজ আয়োজন না হলে দীর্ঘ ক্যাম্পই হতে পারে টাইগারদের প্রস্তুতির একমাত্র পথ।

ফলে এখন দেখার বিষয়—বিসিবি শেষ পর্যন্ত সিরিজ আয়োজন করতে পারে কিনা, নাকি প্রস্তুতির দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ক্যাম্পকেই। তবে যেটাই হোক, এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চান টাইগাররা, সেটা স্পষ্ট করে দিয়েছেন লিটন-তাসকিনরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১০

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১১

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১২

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৩

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৪

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৫

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৬

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৭

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৮

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৯

আজ বিশ্ব গোসল দিবস

২০
X